বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, জরুরিভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি চলছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন। এরপর উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, বিমানবন্দরে নামার পরই মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে ঝুঁকি এড়াতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঢাকায় পৌঁছানোর পর তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

তার আকস্মিক অসুস্থতার খবরে লালমনিরহাটসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *