মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

গাজীপুরে কৃষক পরিবারে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত প্রতিকী

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। নবজাতক ও মা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি ছেলে ও দুটি মেয়েসহ পাঁচ নবজাতকের জন্ম হয়। জন্মের পর তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

পরিবার সূত্রে জানা যায়, নবজাতকদের মা মাসুমা আক্তার এবং বাবা কৃষক কাজল মিয়া। দম্পতির আগে আরও একটি ৯ বছর বয়সী মেয়ে রয়েছে। একসঙ্গে পাঁচ সন্তান জন্মের ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জন্মের পর নবজাতকদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনআইসিইউ বিভাগের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মডিউল কমিউনিটি ক্লিনিকে আইসোলেশনে রাখা হয়।

পরে এক শিশুর শারীরিক অবস্থায় কিছুটা জটিলতা দেখা দিলেও বর্তমানে সবাই সুস্থ রয়েছে বলে জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এখনো নবজাতকদের নাম রাখা হয়নি, তবে শিগগিরই নামকরণ করা হবে।

বাবা কাজল মিয়া বলেন, স্বল্প আয়ের কৃষক পরিবারে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম তার জন্য বড় আনন্দের বিষয়। সন্তানদের সুস্থভাবে বড় করে তোলার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

চিকিৎসক ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম বিরল ঘটনা। এ ঘটনায় স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *