বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

নিজ শহর সফরে শার্শার উলাশী খাল পরিদর্শন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

নিজ শহর যশোরে একদিনের সরকারি সফর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী এই সফরে তিনি সরকারি দপ্তরগুলোর সাথে মতবিনিময়, উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সড়কপথে যশোর সার্কিট হাউজে এসে পৌঁছান। এরপর তিনি সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যশোর সফর উপলক্ষে সংশ্লিষ্ট দফতর প্রধানদের সাথে একটি মতবিনিময় সভায় যোগ দেন। পরবর্তীতে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল এবং যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন স্থল পরিদর্শন করেন। এসময় তিনি সফর তদারকি পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা মতবিনিময় শেষে প্রশাসনের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্টদের সাথে উক্ত উদ্বোধনস্থল বিষয়ে প্রকল্পের অগ্রগতি, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনার মতামত-পরামর্শ বিষয়ক আলোচনা করেন।
আগামী ২৭ এপ্রিল প্রকল্পটির উদ্বোধনকে সামনে রেখে আজ উদ্বোধনস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।প্রতিমন্ত্রী এছাড়াও দুপুরে মাঠ পর্যায়ের এসব কর্মসূচি শেষে বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি পৃথক কর্মসূচিতে অংশ নেন তিনি। বিকেল সাড়ে তিনটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাটবীজ এবং চারটায় এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের (ইকো) উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ সহ
সরকারি কর্মসূচির পাশাপাশি প্রতিমন্ত্রী মহোদয় রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানেও সময় দেন। বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপি কার্যালয়ে দলের যৌথসভায় অংশগ্রহণ ও একদিনের আনুষ্ঠানিকতার সফর শেষে।
জানা গেছে, প্রতিমন্ত্রী রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

উল্লেখ্যঃ- জানা গেছে, যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উক্ত উলাশী-যদুনাথপুর খাল খনন কাজের প্রথম উদ্বোধন করা হয়েছিল ১৯৭৬ সালের ১ নভেম্বরে। তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন, এর দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার, এই খালটি স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামেও পরিচিত। এছাড়াও আরো জানাগেছে উক্ত খাল খনন কাজ উদ্বোধনের মাধ্যমে সারাদেশে সে সময় তিনি খাল খনন কর্মসূচীর উদ্বোধনকাজ শুরু করে দিয়েছিলেন। যা দেশের গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *