বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে পরকীয়া প্রেমিক যুগলকে জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নের কান্দিকুল এলাকায় পরকীয়ার অভিযোগে প্রেমিক যুগলকে জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে স্থানীয়রা মধ্যেযুগীয় কায়দায় রাতভর নির্যাতন ও জুতা পেটা করেছে বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঐ প্রেমিক যুগলকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
শুক্রবার (১০এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল  গ্রামের এমন ঘটনা ঘটেছে। সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এএসআই মোঃ মুনছের আলী। নির‌যাতনের প্রায় আধা মিনিটের এই ভিডিও ক্লীপটি এলাকায় আলোড়ন সৃষ্টি করে। সেই ঘটনাটি দেখতে ভীড় জমায় স্থানীয় জনতা।
স্থানীয়রা জানান, তিন দিন আগে কান্দিকুল গ্রামের গৃহবধূ মনিকা রানী সরকার একই গ্রামের সঞ্জয়ের হাত ধরে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যায়।পরে গতকাল শুক্রবার রাতে নবাবগঞ্জ থেকে মনিকা রানীর স্বামী স্থানীয় লোকজনের সহায়তায় নবাবগঞ্জ থেকে ধরে বাড়িতে নিয়ে আসে। এরপর রাতেই মনিকার স্বামী ও স্থানীয় লোকজন তাদের গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এছাড়া সঞ্জয়ের সাথে থাকা ১৭হাজার টাকা ছিনিয়ে নেয় আজম নামে এক যুবক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানা হেফজতে নেয়।
এই বিষয়ে ইউপি সদস্য মোঃ আবুল কালাম বলেন, প্রেমিক যুগলকে গাছের সাথে বেঁধে নির্যাতনের খবর পেয়ে সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিজ হেফাজতে রেখে থানা পুলিশেকে খবর দেই। পরে পুলিশ এসে তাদের উদ্ধার থানায় নিয়ে যায়।
এই বিষয়ে সঞ্জয়ের মা রেনু সরকার সাংবাদিকদের বলেন, আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে দেশে আইন আছে। সেই আইনে তাদের বিচার হবে। আমার ছেলেকে যারা এমন নির্যাতন করেছে আমি তাদের বিচার দাবি করছি।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান সাংবাদিকদের জানান, প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *