বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সোনামিয়া নামের একজন স্থানীয় রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। তিনি তাঁতী দলের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে খালিশপুর থানার নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনামিয়া ওই এলাকার জব্বার সরদারের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাত প্রায় ১২টার পর একটি মোটরসাইকেলে তিনজন যুবক তার দোকানের সামনে আসে। তখন তিনি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎই তারা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এবং ডান হাতের বাহুতে পরপর দুটি আঘাত করে।

আঘাতের পর গুরুতর আহত অবস্থায় তিনি দোকান ছেড়ে পাশের একটি গোডাউনে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানা পুলিশের এসআই পলাশ কুমার রায় জানান, ঘটনার খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, হামলাকারীরা মোটরসাইকেলে এসে দ্রুত আক্রমণ করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *