মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

গাজীপুরে কিশোরী স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে স্বামীর হাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম ঝর্ণা আক্তার (১৬)। পারিবারিক অমতে প্রেমের সম্পর্ক থেকে দুই বছর আগে বিয়ে হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্কই তার জীবনের শেষ পরিণতি ডেকে আনে বলে জানা গেছে।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (জংলাপাড়া) এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ঝর্ণা ওই এলাকার হামিদুল ইসলামের মেয়ে। তার স্বামী অপু স্থানীয়ভাবে একটি মিনি পরিবহনের চালক ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সন্ধ্যায় অপু প্রতিবেশী এক নারীকে ফোন করে ঝর্ণার মৃত্যুর কথা জানান এবং লাশ উদ্ধারের অনুরোধ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, প্রাথমিক সুরতহালে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ বা বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হতে পারে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে পলাতক স্বামী অপুর সন্ধানে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *