বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কথাভিশন রিপোর্ট

জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) সকালে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্ত হন।

কারা কর্তৃপক্ষ জানায়, ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। এর আগে উচ্চ আদালত থেকে তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২–এর জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেন। কারাগারে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মুক্তির সময় কারাফটকের সামনে তার স্বজন ও ভক্তরা উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে তার কিছু মন্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে সমালোচনা ও আইনি প্রক্রিয়া শুরু হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

আদালতের নির্দেশে জামিন পাওয়ার পর তিনি সোমবার কারামুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *