শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী ধরতে গেলে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২, সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীকে ধর্ষণ, ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের ঘটনার মামলার আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা ও পুলিশের পোশাক ছিড়ে লাঞ্ছিত করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (১৫এপ্রিল) বিকেল ৪টার দিকে ধামরাই পৌরশহরের পাঠানটোলা এলাকার মিয়া বাড়ী এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করেন পুলিশ। এই সময় পুলিশের প্রায় ৪০জনের একটি টীম আসামী ধরতে অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধামরাই পৌরশহরের পাঠানটোলা এলাকার সৈয়দ জাফর আলীর ছেলে সৈয়দ ইউসুফ আলী প্রান্ত ও পুলিশের উপর হামলাকারী সৈয়দ আনোয়ার আলীর ছেলে সৈয়দ নাইম ইসলাম। ধর্ষণ ও পুলিশের উপর হামলার ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা খান।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঢাকার ধামরাই পৌরশহরের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রীর সঙ্গে প্রতারণা করে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্রধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ করেন সৈয়দ ইউসুফ প্রান্তর বিরুদ্ধে। এছাড়া ভিডিও চিত্রকে পুঁজি করে ওই ছাত্রীর নিকট হইতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রান্ত।

এই ঘটনায় পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে প্রান্তর বিরুদ্ধে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বুধবার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রান্তকে গ্রেপ্তার করতে তার নিজ বাড়ীতে যায়। এ সময়  প্রান্ত ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। খরব পেয়ে ধামরাই থানার প্রায় ৪০ জন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রান্ত ও নাইমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘঠনায় ধামরাই থানার ৪ পুলিশ আহত হয়।

এব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা খান সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া আইন বিভাগের এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ ও টাকা পয়সা হাতিয়ে নেওয়ার বিষয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এরপর তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাতে গিয়ে বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে পুলিশের জনবল বৃদ্ধি করে বাড়িতে অভিযান পরিচালনা করে প্রান্ত ও নাইমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার ধারায় এবং পুলিশের কাজে বাধাঁ প্রদান করায় মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *