ঢাকার ধামরাইয়ে ব্যান্ডেজে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিতাংশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরের দিকে উপজেলার পৌরসভার চন্দ্রাইল এলাকার বউ বাজার সংলগ্ন কুল্লা ইউনিয়নের ছোট চন্দ্রাইল এলাকা থেকে ব্যান্ডেজে মোড়ানো খন্ডিত পায়ের অংশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ দেখতে পেয়ে এলাকার লোকজনকে ডাকে। পরে পুলিশকে খবর দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে খন্ডিত পা থানায় নিয়ে যায়।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যান্ডেজে মোড়ানো বাম পায়ের খন্ডিত অংশ উদ্ধার করি। খন্ডিত পায়ের অংশটি সুর হাল তৈরি করা হয়েছে। খন্ডিত পায়ের অংশটি কার তা তদন্ত করে বের করা হবে। এর প্রকৃত কারণ জানা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যেহেতু পায়ের খন্ডিতাংশটি ব্যান্ডেজে মোড়ানো কাজেই এটি ভুল অপারেশনের কারণে কোন হাসপাতাল থেকে এখানে ফেলা হতে পারে বলে অনেকের ধারণা। কাজেই কিছু দিনের মধ্যে অপারেশন জনিত কারণে যদি কেউ পা হারিয়ে থাকেন বা পা কেটে ফেলা হয়ে থাকে তিনি ধামরাই থানায় যোগাযোগ করতে পারেন।