বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে পায়ের খন্ডিতাংশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
পায়ের খন্ডিত অংশের ছবি

ঢাকার ধামরাইয়ে ব্যান্ডেজে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিতাংশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরের দিকে উপজেলার পৌরসভার চন্দ্রাইল এলাকার বউ বাজার সংলগ্ন কুল্লা ইউনিয়নের ছোট চন্দ্রাইল এলাকা থেকে ব্যান্ডেজে মোড়ানো খন্ডিত পায়ের অংশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় একটি  পায়ের খন্ডিত অংশ দেখতে পেয়ে এলাকার লোকজনকে ডাকে। পরে পুলিশকে খবর দিলে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে খন্ডিত পা থানায় নিয়ে যায়।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যান্ডেজে মোড়ানো  বাম পায়ের খন্ডিত অংশ উদ্ধার করি। খন্ডিত পায়ের অংশটি সুর হাল তৈরি করা হয়েছে। খন্ডিত পায়ের অংশটি কার তা তদন্ত করে বের করা হবে। এর প্রকৃত কারণ জানা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যেহেতু পায়ের খন্ডিতাংশটি ব্যান্ডেজে মোড়ানো কাজেই এটি ভুল অপারেশনের কারণে কোন হাসপাতাল থেকে এখানে ফেলা হতে পারে বলে অনেকের ধারণা। কাজেই কিছু দিনের মধ্যে অপারেশন জনিত কারণে যদি কেউ পা হারিয়ে থাকেন বা পা কেটে ফেলা হয়ে থাকে  তিনি ধামরাই থানায় যোগাযোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *