মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় জরিমানা ও সিলগালা

ধামরাই প্রতিনিধি
সীসা কারখানা থেকে তোলা ছবি

ঢাকার ধামরাইয়ে অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে ও সূতিপাড়া ইউনিয়নের সাহা-বেলিশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ আল-মামুন ও সহকারী কমিশনার (ভুমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট তিনটি কারখানায় তল্লাশি চালানো হয়।

জানা যায়, ভাড়ারিয়া এলাকার দুটি কারখানায় গিয়ে কোনো উৎপাদন কার্যক্রম দেখা যায়নি। তবে সাহা-বেলীশ্বর এলাকায় একটি কারখানায় সীসা প্রক্রিয়াজাতকরণের কাজ চলমান অবস্থায় দেখা যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। পাশাপাশি কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল- মামুন বলেন, সীসা প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং স্নায়ুতন্ত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি আরও জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *