বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

৫০ টাকার পণ্যে ৫০০ টাকার জাল নোট

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে জাল নোটসহ নিজাম এলাহি মিজান (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৭ এপ্রিল) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের আঠারবাড়ী বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আটক হওয়া ওই যুবকের নাম নিজাম এলাহি মিজান (৩০)। তিনি তারাকান্দা উপজেলার দুগাতি গ্রামের মো. হাসমত আলীর ছেলে এবং বর্তমানে বঙ্গবন্ধু কলেজ সংলগ্ন এলাকায় বসবাস করছেন।

জানা যায়, বাজারে কেনাকাটার সময় মিজান তার এক নারী সহযোগীসহ শুঁটকি ব্যবসায়ী দুলাল মিয়ার দোকানে যান। তারা ৫০ টাকার শুঁটকি কিনে ৫০০ টাকার দুটি নোট দেন এবং ৪৫০ টাকা করে ফেরত নেন। পরে দোকানদারের সন্দেহ হলে তিনি বুঝতে পারেন যে নোট দুটি জাল।

এরপর দুলাল মিয়া চিৎকার করলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। তখন বাজারের লোকজন ধাওয়া দিয়ে মিজানকে আটক করতে সক্ষম হলেও তার সঙ্গে থাকা নারী কৌশলে ভিড়ের মধ্যে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে হেফাজতে নেয়। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুল হক জানান, আটক ব্যক্তির কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিজান তার পরিচয় নিশ্চিত করেছেন। পলাতক নারী সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *