মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় কোন যুবদল নেতার সম্পৃক্ততার প্রমান মেলেনি-ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ডেমরান এলাকার মারকাজ ওমরবিন খাত্তাব মাদ্রাসার শিক্ষক-ছাত্রের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল যুবদলের নেতাকর্মীদের সম্পৃক্ত করে  অপপ্রচার চালাচ্ছে বলে জানান ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস,মোরাদ এবং ঢাকা-২০ এর সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।

শুক্রবার বিকেলে স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের নিয়ে এই দুই নেতা ঐ প্রতিষ্ঠান ও তৎসংলগ্ন এলাকায় গত নভেম্বরে ঘটে যাওয়া বিষয়টি যাচাই বাছাই করতে যান। যাচাই বাছাই শেষে তারা জানান, এ ঘটনায় যুবদলের কোন নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমান পাওয়া যায়নি। এটা নিছক একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার।

যুবদল নেতা ইয়াছিন ফেরদৌস মোরাদ ঐ মাদ্রাসার অধ্যক্ষ, ধামরাই থানা পুলিশ, স্থানীয় এমপি, নেতাকর্মী ও এলাকাবাসীদের নিয়ে ঘটনার যাচাই বাছাই করে কোন প্রমান না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ এবং স্থানীয় এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান, দেশ বিরোধী একটি স্বার্থান্বেষী ও চক্রান্তকারী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য যুবদলের নেতাকর্মীদের জড়িয়ে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

উল্লেখ্য গত নভেম্বর মাসে অন্তরবর্তী কালীন সরকারের আমলে ঐ মাদ্রাসার এক শিক্ষক এক শিক্ষার্থীকে মারধর করলে ঐ শিক্ষার্থীর পরিবারের লোকজন বাড়ি থেকে এসে প্রতিষ্ঠানে ঢুকে ঐ শিক্ষককে মারধর করে। এঘটনায় থানায় জিডিও হয়েছে। ঘটনাটি নিতান্তই ঐ শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে সীমাবদ্ধ। এটি কোন রাজনৈতিক ইস্যু নয় বা কোন যুবদল নেতা এর সাথে জড়িত নয় বলে জানা যায়।

জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ ও সংসদ সদস্য তমিজ উদ্দিন ঐ বিশেষ মহলের এই অপপ্রচারকে ভুয়া ও বানোয়াট বলে আখ্যায়িত করে চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। নেতৃবর্গ এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *