শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ
Notice :

মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি

মৌলভীবাজারে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

গত শনিবার (১৮ এপ্রিল) শহরের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির উদ্বোধন করা হয়। এতে অংশ নেন শতাধিক চিকিৎসক, শেয়ারহোল্ডার, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ আব্দুর রহিম আনসার। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন এবং ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

উদ্বোধনী পর্বে ফিতা কেটে হাসপাতালটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন ড. এনায়েত উল্লা আব্বাসী এবং জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন খ্যাতনামা চিকিৎসক ও প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান মৌলভীবাজারবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন আমন্ত্রিত অতিথি, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর তার বক্তব্যে এই প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল মানবকল্যাণে নিবেদিত থেকে আধুনিক চিকিৎসাসেবা প্রদান করবে এবং একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি ভবিষ্যতে হাসপাতালের কার্যক্রম আরও সম্প্রসারণে দেশ-বিদেশে অবস্থানরত মৌলভীবাজারবাসীর সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *