বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

সদরপুরে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের হানিফের ডাঙ্গী কোল ও আকোটেরচর ইউনিয়নের কালাম শেখের ডাঙ্গী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় সদরপুর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন আকোটেরচর এলাকার কালাম শেখের ডাঙ্গী এলাকার শেখ সমাদের ছেলে আবুল কালাম আজাদ (৫৫) এবং চরবিষ্ণুপুর ইউনিয়নের রায়ের ডাঙ্গী এলাকার শেখ কচিউদ্দিনের ছেলে মো. লিটন শেখ (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কেটে বালু উত্তোলনের অপরাধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, আবাদি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *