বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে ইরান। সম্প্রতি রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জনসম্মুখে প্রদর্শন করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২২ এপ্রিল) তেহরানের একটি প্রধান চত্বরে “ঘদর” নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এ সময় সেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং তারা স্লোগান দিয়ে এলাকা মুখরিত করেন। অনেকেই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-এর প্রতি সমর্থন জানিয়ে তেল আবিবে হামলার আহ্বান জানান।

একই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ চত্বরে “খোররামশাহর-৪” ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয় যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে ক্ষেপণাস্ত্রটির উপর একটি গ্যাস কোম্পানির লোগো লক্ষ্য হিসেবে ব্যবহৃত হওয়াকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শুধু রাজধানী নয় শিরাজ, তাবরিজ ও যানযানসহ একাধিক শহরেও একই ধরনের সামরিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়, যেখানে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা নিয়ে অংশ নেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম এসব কর্মসূচি নিয়মিত প্রচার করছে, যা বিশ্লেষকদের মতে জনগণের মধ্যে জাতীয় ঐক্য ও প্রতিরক্ষা নীতির প্রতি সমর্থন জোরদার করার একটি কৌশল।

বিশেষজ্ঞদের মতে, এই সামরিক প্রদর্শনী শুধু শক্তি প্রদর্শন নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি কৌশলগত ও মনস্তাত্ত্বিক বার্তাও বহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *