মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌরসভার পশ্চিম লাকুরিয়াপাড়ায় নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে ও কপালে আঘাত করে হত্যা করা হয়েছে। এই সময় তার সাথে থাকা স্বর্ণের কানের দোল ও গলার লকেট নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩এপ্রিল) বেলা ৬টার দিকে ধামরাই পৌরশহরের পশ্চিম লাকুরিয়াপাড়ার মোঃ সাব্বির হোসেনের বাড়ীতে মর্মান্তিক এ  ঘটনাটি ঘটে। এই ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান ও ওসি তদন্ত মোঃ শহীদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
নিহত নাহিদা আক্তার ধামরাই পৌরশহরের পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকার মোঃ নুর হোসেনের মেয়ে। নাহিদা সাব্বির হোসেনের বাড়ীতে ভাড়া থেকে সেন্ট্রাল স্কুলে পড়া শোনা করত। সে ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। নাহিদা নানীর সাথে সাব্বিরের ৫ম তলা বাড়ীর নিচ তলা একটি ফ্ল্যাট নিয়ে একই ঘরে থেকে পড়াশোনা করতেন।
নানী দেলোয়ারা বেগম বলেন, নাহিদার মা লিজা বিদেশ থাকায় নাহিদা আমার সাথে সাব্বির হোসেনের বাড়ীতে  ভাড়া থাকি। আজ বিকেল সাড়ে ৪টার সময় নাহিদাকে ঘরে রেখে দুধ আনতে বাহিরে যাই। অনুমান এক থেকে দেড় ঘন্টা পর বাসায় এসে দেখি ঘরের দরজা খোলা এবং নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে৷ এই সময় আমি চিৎকার করলে আশেপাশের লোকজন দৌড়ে আসে। নাহিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের গলা কাটা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া। নাহিদার আক্তারের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি৷ পুলিশ মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত করছে এবং অপরাধীদের সনাক্তকরণে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *