বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বিএনপির এক স্থানীয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত ওই নেতা হলেন আকবর আলী, যিনি দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবারের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দলের পক্ষ থেকে শুক্রবার (২৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকবর আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সহিংস আচরণ এবং সংগঠনের নীতি পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের ভিত্তিতেই তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে চলমান পরীক্ষার সময় বৃহস্পতিবার দুপুরে কিছু স্থানীয় নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। এ সময় কলেজের বিভিন্ন আর্থিক হিসাব ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা হয়, যা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে প্রভাষক আলেয়া খাতুন হীরা ও ওই বিএনপি নেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ধাক্কাধাক্কির পর তিনি জুতা খুলে ওই শিক্ষিকাকে আঘাত করেন। এরপর আরও কয়েকজন শিক্ষকও হেনস্তা ও হামলার শিকার হন এবং অফিস কক্ষে ভাঙচুর চালানো হয়।

এদিকে প্রভাষক আলেয়া খাতুন হীরা দাবি করেন, কলেজের অভ্যন্তরীণ বিষয়ে চাপ সৃষ্টি করে কিছু লোক নিয়মিত অনিয়মের হিসাব চাইছিল। ঘটনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতেই তিনি হামলার শিকার হন।

অন্যদিকে অভিযুক্ত আকবর আলী দাবি করেছেন, কলেজের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রশ্ন তুলতেই তাদের ওপর হামলা চালানো হয় এবং প্রথম আঘাত আসে শিক্ষকের পক্ষ থেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *