বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

জ্বালানি তেলের ব্যয় বৃদ্ধি ভোক্তার ওপর প্রভাব ফেলবে না : বাণিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

জ্বালানি তেল আমদানিতে ব্যয় কিছুটা বাড়লেও তা সাধারণ ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি জ্বালানি খাতে অবকাঠামো উন্নয়ন ও আধুনিক সুবিধা সম্প্রসারণের কাজও চলমান রয়েছে।

তিনি আরও জানান, বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণে জ্বালানি খাতে চাপ তৈরি হলেও সরকার তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

বাণিজ্যমন্ত্রী দাবি করেন, প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলকভাবে কম। তাই সাম্প্রতিক ব্যয় বৃদ্ধি সামগ্রিক মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি আমদানির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন টার্মিনাল নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে বলেও জানান তিনি।

এর আগে মন্ত্রী সিলেটের বাসিয়া খাল পরিদর্শন করেন। আগামী ২ মে খালটির খনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *