বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান ভারতীয় মাদক ও শাড়ি-প্যান্ট জব্দ

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে সীমান্ত সুরক্ষায় ১৫ বিজিবির বিশেষ অভিযান পরিচালনায় ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক তিনটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, হাতীবান্ধা ও আদিতমারী থানার সীমান্তবর্তী কয়েকটি স্পর্শকাতর এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করা হলে টহল দল তাদের ধাওয়া করে।

এ সময় চোরাকারবারীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাফ সিরাপ ১০০ বোতল, ফেয়ারডিল সিরাপ ৮০ বোতল, স্বর্ণ কাতান শাড়ি ১২ পিস এবং প্যান্ট কাপড় ৩৭ মিটার জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী জব্দকৃত এসব মাদক ও পণ্যের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা। এর মধ্যে ইস্কাফ সিরাপের মূল্য ৪০ হাজার টাকা, ফেয়ারডিল সিরাপ ৩২ হাজার টাকা, শাড়ি ১ লাখ ২০ হাজার টাকা এবং প্যান্ট কাপড় ৩৭ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জড়িত চোরাকারবারীদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *