বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

বাগেরহাটে দখলমুক্ত হলো ‘গোদাড়ার খাল’, বাঁধ অপসারণে স্বস্তি ফিরল এলাকাবাসীর

বাগেরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা গ্রামের গুরুত্বপূর্ণ পানি প্রবাহ পথ ‘গোদাড়ার খাল’ অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসায় উচ্ছ্বসিত স্থানীয়রা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে স্থানীয়দের উদ্যোগে প্রায় দুই শতাধিক মানুষের অংশগ্রহণে খালের ওপর নির্মিত বাঁধ অপসারণ করা হয়। পরে খাল দিয়ে স্বাভাবিকভাবে পানি চলাচল শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, জীবতলা গেট থেকে শশিখালী গেট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে প্রভাবশালী কয়েকটি মহলের দখলে ছিল। সেখানে বাঁধ দিয়ে মাছ চাষ করায় খালের স্বাভাবিক জোয়ার-ভাটা বন্ধ হয়ে যায়। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালটি দখলে থাকায় কৃষিকাজে ব্যাপক সমস্যা তৈরি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তাই বাধ্য হয়েই তারা সম্মিলিতভাবে বাঁধ অপসারণের উদ্যোগ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ষাটগম্বুজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শেখ অয়েচকুরুনী বলেন, জনস্বার্থে খালটি উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি ছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এটি দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে যাতে পুনরায় দখল না হয়, সে জন্য প্রশাসনের নজরদারি প্রয়োজন।

রাইজিং স্টার ইয়ুথ গ্রুপের সদস্য শেখ ইমরান বলেন, এলাকার অধিকাংশ খালই দখলের শিকার। গোদাড়ার খাল সংস্কারের উদ্যোগ থাকলেও প্রভাবশালীদের কারণে কাজ ব্যাহত হয়েছে। সব খাল দখলমুক্ত করার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা শেখ আলামিন বলেন, খালটি পুরোপুরি সচল হলে কৃষিকাজ ও মাছ ধরার সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মজুরুল হক রাহাদ বলেন, দীর্ঘদিনের দখল ও বাঁধের কারণে এলাকায় পানি নিষ্কাশন ও কৃষিতে সমস্যা হচ্ছিল। এলাকাবাসীর উদ্যোগে খালটি দখলমুক্ত করতে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

খাল দখলমুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *