বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ট্রাম্পের হুমকি মানবে না তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান।

তেহরান জানিয়েছে, আগে হরমুজ প্রণালীতে আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। এরপরই কেবল আলোচনার পথ খোলা হতে পারে।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না এবং এমন কোনো বৈঠকের পরিকল্পনাও নেই।

তিনি বলেন, সরাসরি আলোচনার পরিবর্তে ইরানের কিছু পর্যবেক্ষণ ও অবস্থান ইসলামাবাদের কাছে তুলে দেওয়া হবে। পাকিস্তান সেই বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেবে।

ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে, ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনার ক্ষেত্রে তেহরান একাধিক শর্ত জুড়ে দিতে চায়। তাদের প্রধান শর্ত হচ্ছে হরমুজ প্রণালীতে আরোপিত নৌ-অবরোধ তুলে নেওয়া।

ইরান মনে করছে, এই অবরোধ চলমান থাকলে সরাসরি আলোচনার কোনো বাস্তব অগ্রগতি সম্ভব নয়। তেহরানের ভাষ্য অনুযায়ী, হরমুজে সাম্প্রতিক উত্তেজনা ও নৌ-অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এ প্রসঙ্গে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘যুদ্ধংদেহী আচরণ’ ও ‘জলদস্যুতা’ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যেরও কড়া সমালোচনা করেছে তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের ভাষা বা চাপের কৌশল তারা গ্রহণ করবে না।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে চলমান এই উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *