রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

র‌্যাব-৪ সিপিসি-২ ও সিপিএসসি এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার : গ্রেফতার ৩

Reporter Name

গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ বিকালে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে একটি হাইচ গাড়িতে অভিযান পরিচালনা করে ০৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো  মোঃ সাদ্দাম হোসেন@ শুটার সাদ্দাম(৩২), মোঃ সেলিম(২৮) ওরফে শুটার সেলি, মোঃ আলভি (৩০)। উক্ত আসামীদের গ্রেফতারকালীন  আসামী সাদ্দাম হোসেন এর হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল ও হাইচ গাড়ি উদ্ধার করা হয়।

পরবর্তীতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব বিস্তারিত তুলে ধরে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় যে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, রাজধানীর কাফরুল থানাধীন আগারগাঁ এলাকায় কতিপয় অস্ত্রধারী দুস্কৃতিকারী সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলেকায় অভিযান পরিচালনাকালে  মোঃ সাদ্দাম হোসেন@ শুটার সাদ্দাম(৩২), মোঃ সেলিম(২৮)ওরফে শুটার সেলিম, মোঃ আলভি (৩০) দের গ্রেফতার করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন জানায় তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এর প্রেক্ষিতে আসামির দেয়া তথ্যমতে একটি সাদা হাইচ গাড়িতে অভিযান পরিচালনা করে একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে সাভার, আশুলিয়া সহ রাজধানীর মিরপুর, কাফরুল এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। পাশাপাশি, উক্ত অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত করতো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়। এছাড়াও গ্রেফতারকৃত আসামী সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে প্রথামিক তদন্তে বিভিন্ন থানায় ১৫টির অধিক মামলা ও সেলিম এর বিরুদ্ধে ০৭টির অধিক মামলার তথ্য প্রমান পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *