বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় স্রোত সাহিত্য পর্ষদের উদ্যোগে বন্ধ পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কুলাউড়ার দখিন দাওয়া কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুলাউড়ার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন সুশীল সেনগুপ্ত, এনামুল ইসলাম, মো. ফজলুল হক, সৌম্য প্রদীপ ভট্টাচার্য (সজল), মো. জয়নাল আবেদীন বাচ্চু, মো. রেদওয়ান খান, মো. আমির হোসেন, মইনুল ইসলাম শামীম, এ.এফ.এম ফৌজি চৌধুরী,
মোক্তাদির হোসেন, রফিকুল ইসলাম টিপু, সিপার আহমেদ, সাদিয়া নোশিন তাসনিম, মো. খালিক উদ্দিন, মো. রেহান উদ্দিন আহমদ, সুফিয়ান আহমেদ, এনাম উদ্দিন, প্রশান্ত দেব ছানা, কাবুল পাল, বিপুল চক্রবর্তী, এমএ হালিম শাওন, নির্মাল্য মিত্র সুমন, গোলাম মোস্তফা পাভেল, বিশ্বজিৎ দাস, মো. মাজহারুল ইসলাম, কামরুল হাসান, সুফিয়া রহমান ইতি, এম অহিদ বকস মান্না, আজিজুল ইসলাম, সঞ্জয় দেবনাথ, মো. আজিজুর রহমান, মো. আব্দুল মজিদ, মাহদি মো. আসহাবীন, সাজ্জাদুল ইসলাম, রাহাতুল ইসলাম, আবরার শাহরিয়ার চৌধুরী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তানভীর মাহতাব ফাহিম, জাহাঙ্গীর আলম সুমন, মো. সামসু উদ্দিন বাবু, আরিফুজ্জামান, মো. হেলাল উদ্দিন আকাশ, মনজুর হাছনাত তানভীর, আহবাব হাছনাত লাবিব, সুরমান আহমদ, আতিকুর রহমান আখই, সোহেল আহমদ, আ. আজিজ চৌধুরী, মো. খায়রুল ইসলাম সিপার, মোহাম্মদ নূরুল ইসলাম খান, জসিম চৌধুরী, আব্দুল কাইয়ুম মিন্টু, মো. সাদেকুর রহমান মজুমদার, মো. জহিরুল ইসলাম, মো. মুজাম্মির হোসেন, সাদমান সৌমিক মজুমদার, আশিকুল ইসলাম বাবু, মো. রবিউল সানী, এসএম শামীম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কুলাউড়ার পাবলিক লাইব্রেরিকে পূর্বের স্থানে পুনঃপ্রতিষ্ঠা করা সময়ের দাবি। একটি লাইব্রেরি ধ্বংস করা মানে একটি জাতির জ্ঞানভিত্তিকে ধ্বংস করা। বই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে, অথচ সেই পাঠাগারের অস্তিত্ব আজ আর নেই। তাই দ্রুততম সময়ে লাইব্রেরি পুনরায় চালু করা জরুরি।

বক্তারা আরও জানান, এ দাবিতে তারা আর নিষ্ক্রিয় থাকবেন না বরং সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং পূর্বের স্থানে লাইব্রেরি পুনঃপ্রতিষ্ঠায় জোরালো উদ্যোগ গ্রহণ করবেন।

সভায় ২৭ এপ্রিল (সোমবার) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *