মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

কলাপাড়া হাসপাতালে জেনারেটর ও আইপিএস অচল, ভোগান্তিতে রোগীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ সংকট এখন নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে রোগীদের জন্য। জেনারেটর থাকলেও তেল নেই, আর আইপিএস থাকলেও ব্যাটারি নষ্ট ফলে কার্যত অচল হয়ে পড়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা।

৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে খাবার প্রস্তুত ও বিতরণ, ওষুধ ব্যবস্থাপনাসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় রোগীদের কষ্ট বাড়লেও অভিযোগ অনুযায়ী কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

হাসপাতাল ঘুরে দেখা যায়, লোডশেডিংয়ের সময় অন্ধকারে মোবাইল টর্চের আলোয় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। অনেকেই হাতপাখা দিয়ে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন। কয়েকজন রোগীর অভিযোগ, এমন পরিস্থিতিতে হাসপাতালে অবস্থান করাই তাদের জন্য আরও কষ্টকর হয়ে উঠেছে।

পাখিমারা থেকে আসা রোগী সবুজ বলেন, প্রচণ্ড গরমে চিকিৎসা নিতে এসে তিনি আরও অসুস্থ বোধ করছেন এবং দ্রুত হাসপাতাল ছাড়তে চান।

আরেকজন নারী রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো কষ্ট করে হাসপাতালে থাকব কেমনে? বিদ্যুৎ নাই, বাতি নাই। ঔষধও ঠিকমতো পাওয়া যায় না।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বিকাশ হাওলাদার জানান, জেনারেটরের ব্যাটারি দীর্ঘদিন ধরে অচল এবং জ্বালানি তেলের বাজেট না থাকায় এটি বন্ধ রয়েছে। আইপিএস ব্যবহৃত হলেও তার ব্যাটারি নষ্ট হওয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দ্রুত আইপিএস ব্যাটারি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। বর্তমানে সীমিতভাবে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে কাজ চালানো হচ্ছে। ওষুধ ও খাবার বিতরণে অনিয়মের অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *