বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে অবৈধ ভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ, বিক্রিত অর্থ যাবে সরকারি কোষাগারে

মো: আব্দুর রউফ, ধামরাই, ঢাকা
ধামরাাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ।

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি।

সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬০০লিটার ডিজেল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অবৈধভাবে তেল মজুতের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মজুতের সত্যতা মিললেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি সানোড়া ইউনিয়নে একটি বাড়িতে কিছু তেলের মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা ৬০০লিটার অবৈধ মজুত ডিজেল পাই। তবে কে বা কারা মজুত করেছে তাদের কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত তেল সরকারি মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রেজারীতে জমা দেওয়া হবে। অবৈধ ভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *