বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

আগামী ৫ বছরে নারীদের হাতে পৌঁছাবে এলপিজি কার্ড : প্রধানমন্ত্রী

কথাভিশন রিপোর্ট

রান্নার কাজে ভোগান্তি কমাতে দেশের নারীদের জন্য বিশেষ এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে ফ্যামিলি কার্ডের মতোই মা-বোনদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশের নদী-নালা, খাল ও জলাধার পুনঃখননের উদ্যোগ সরকার অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবেই উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, রান্নার গ্যাস সহজলভ্য করতে নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে এবং ডিগ্রি পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ ধরনের সুবিধা ফ্যামিলি কার্ডের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি দাবি করেন, সরকারের লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন।

এছাড়া তিনি বলেন, সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং আগামীতে বন্ধ হয়ে যাওয়া অনেক শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, কিছু পক্ষ এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সরকারের অবস্থান অনুযায়ী নির্ধারিত নীতিমালাই বাস্তবায়ন করা হবে।

সবশেষে তিনি স্থানীয় তরুণদের খাল পুনরুজ্জীবনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *