মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

এলোপাতাড়ি কোদাল হামলায় নিহত ৩

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, রাত প্রায় ৯টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজগর মোল্লার বাড়ির উঠানে হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি কোদাল নিয়ে উপস্থিত লোকজনের ওপর এলোপাথাড়ি আঘাত করতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) মারা যান।

এই হামলায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে গেছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, হামলাকারী আকাশ (২৮) নামে এক ব্যক্তি যাকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন। ঘটনার পরপরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পাশাপাশি ঘটনার আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *