মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, আহত ৩

নিজস্ব সংবাদদাতা

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছে। এসময় প্রাইভেটকারের ধাক্কায় একটি যাত্রীবাহী অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেলে অটোরিক্সা চালকসহ তিন যাত্রী আহত হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা- ময়মনসিংহ সড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় (আরএনজি পোশাক কারখানার) সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস রাজেন্দ্রপুর এলাকার এন এ জেট পোশাক কারখানায় সহকারী কাটিংম্যান পদে চাকরি করতো। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানতে পারেনি পুলিশ। স্থানীয়রা গুরুতর আহত অটোরিক্সা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের ভবানীপুর এলাকায় সড়কের পশ্চিম পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস। এসময় মাওনা চৌরাস্তাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩১৫৮৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আব্দুল কুদ্দুসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সার চালকসহ তিন যাত্রী আহত হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় জনতা প্রাইভেটকার আটক করে পুলিশে দিলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *