বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

জলাবদ্ধতা সমস্যায় চট্টগ্রামবাসীর পাশে থাকার ঘোষণা প্রধানমন্ত্রীর

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এ বিষয়ে উত্থাপিত একটি নোটিশের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে তার কথা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে। তবে তিনি স্বীকার করেন, সমস্যাটি বড় আকারের হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। এই দুর্ভোগের জন্য তিনি চট্টগ্রামের বাসিন্দাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে তিনি দেখেছেন অতিবৃষ্টির ফলে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে মানুষের ভোগান্তি বাড়ছে। শুধু চট্টগ্রাম নয় বরং দেশের অন্যান্য স্থানেও একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এমনকি রাজধানী ঢাকাতেও অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে যা একটি বৃহত্তর অবকাঠামোগত সমস্যার ইঙ্গিত দেয়।

সংসদে আলোচনার সময় বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার বিষয়টি উঠলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের অতীতে সফল পানি ব্যবস্থাপনার উদাহরণ রয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের উদ্যোগের কথা তুলে ধরে বলেন, সেই সময়ে জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় একই ধরনের উদ্যোগ পুনরায় জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু করেছে এবং তা আরও বিস্তৃত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *