বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ত্রিশালে ধানক্ষেত থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে ধানক্ষেত থেকে মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন অক্ষত ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মোতালেব হোসেন ত্রিশাল থানাধীন মঠবাড়ী ইউনিয়নের রায়মনি (বামনখালী মধ্যপাড়া) এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল (মঙ্গলবার) মাগরিবের নামাজের আগে তিনি বাড়ি থেকে নিজের ধানক্ষেত দেখতে বের হন কিন্তু দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে শুরু করেন। তার ছেলে আলী হোসেন, নাতি শিমুল ও বড় ভাই মজিবুল হক ধানক্ষেতের পাশে মাছের বিলের কাছে তার নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান।

খবর পেয়ে রাত আনুমানিক ১০টা ২৪ মিনিটে ত্রিশাল থানার এসআই তারেক হাসান নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের শরীরে ঘাড়, মাথা ও হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল, যা পুলিশকে ধারণা করতে সহায়তা করে যে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে এবং মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে যায়।

মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন এবং ৩৮ হাজার ৬৪৫ টাকা উদ্ধার করা হয়েছে, যা সম্পূর্ণ অক্ষত ছিল। টাকা ও মূল্যবান সামগ্রী খোয়া না যাওয়ায়, পুলিশ সন্দেহ করছে যে পূর্ব শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্তে ত্রিশাল থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে কাজ করছে।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *