বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

আশুলিয়ার বাইপাইল থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ ১ নারী যাত্রী গ্রেফতার

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার ঢাকা-নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ব্রিজ সংলগ্ন উত্তর পার্শ্বে ছবেদ আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর সোনার তরী পরিবহন নামীয় যাত্রীবাহি বাস হতে ৪৮ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ একজন নারী যাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-২,সাভার।

র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,   ৩০ এপ্রিল ২০২৬ তারিখ ১৪:১০ ঘটিকার সময় র‌্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানদের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার ঢাকা-নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ব্রিজ সংলগ্ন উত্তর পার্শ্বে ছবেদ আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধারের জন্য চেকপোষ্ট ডিউটি করাকালীন বিভিন্ন ধরনের যানবাহন ও যানবাহনে থাকা যাত্রীদের তল্লাশীকালে ”সোনার তরী পরিবহন” নামীয় যাত্রীবাহি বাসে থাকা নাসিমা (৬২) নামীয় এক মহিলা যাত্রীর পরিহিত বোরখার নিচে তার শরীরের সামনের দিকে পেটের সাথে সুকৌশলে স্কচটেপ দিয়ে বাধা অবস্থা হতে ৪৮ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নাসিমা (৬২), স্বামী-মোঃ ইয়াছিন আলী, পিতা-মৃত নূর মোহাম্মদ, সাং-চান্দুরীয়া, থানা-তানোর, জেলা-রাজশাহী

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহী হতে কম দামে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট অধিকদামে বিক্রয় করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *