মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযান: লালমনিরহাটে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি
ছবি:সংগৃহীত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ করা হয়েছে। বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর ঝাউরানী ও শিমুলবাড়ী বিওপি’র টহলদল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ সিরাপ এবং মদ জব্দ করে।

শনিবার (২ মে) রাতে ঝাউরানী বিওপি’র আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার খামারভাতী এবং একই দিন দুপুর ২টা ২০ মিনিটে শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার জাকিরটারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে টহল দলের সদস্যরা কিছু সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন এবং তাদের ধাওয়া করলে পাচারকারীরা তাদের মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৩ বোতল মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় ইস্কাফ সিরাপের মূল্য ৮০,০০০ টাকা এবং মদটির মূল্য ৪,৫০০ টাকা, মোট সিজার মূল্য ৮৪,৫০০ টাকা।

এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সব সময় আপসহীন। আমরা দেশকে মাদকমুক্ত রাখতে সবসময় সতর্ক এবং প্রস্তুত। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও জানান, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *