শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে লাইভে এসে যুবকের আত্মহত্যা আপন ঠিকানা মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা গাছের চারা বিতরণ ৬০ শতাংশ বাড়িতে এডিস লার্ভা শনাক্ত : ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম আইভীর বাড়ির সামনে পুলিশি কড়াকড়ি, জনসাধারণের প্রবেশ সীমিত রোড সেফটি ফাউন্ডেশন; ঈদ যাত্রায় প্রতিদিন গড়ে ২২ মৃত্যু সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় বাংলাদেশ-তুরস্ক সমঝোতা স্মারক সই বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ১১ জন ইরান ইস্যুতে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের, প্রয়োজনে বৈঠকের সম্ভাবনা নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে গেল ব্রাজিল, বিশ্বকাপের আগে বাড়ছে উদ্বেগ ঈদের পর সবজির বাজার চড়া, মুরগির মূল্য কিছুটা কম ভূঞাপুরে ১৪৪ ধারা জারি প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পোস্টার, মূকাভিনয় আর সমাবেশে পরিবেশ রক্ষার বার্তা সবুজ শক্তির পক্ষে এক মঞ্চে ৩১ সংগঠন একের পর এক টিলা বিলীন পাহাড়ের বুক চিরে নগরায়ণ, অস্তিত্ব সংকটে নাগিন পাহাড় অস্তিত্ব সংকটে শীতল পাটির গ্রাম ঐতিহ্য আঁকড়ে টিকে আছে মাত্র ৮০ পরিবার হিট স্ট্রোক : তীব্র গরমে বাড়ছে মৃত্যুঝুঁকি দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, তদন্তে প্রশাসন ভগ্নিপতির চিকিৎসায় ভারতে গিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কুমিল্লার নুরুল আমিন ধামরাইয়ে কুপিয়ে গৃহবধুকে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
Notice :

বাংলাদেশেও নতুন কর ব্যবস্থা আসছে উত্তরাধিকার কর পরিশোধে স্যামসাং পরিবারের রেকর্ড

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের মালিকানা লি পরিবার এক অনন্য নজির স্থাপন করেছে। প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির রেখে যাওয়া বিশাল সম্পত্তির ওপর ৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ পরিশোধ করেছে তারা যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে বড় কর পরিশোধের ঘটনা। ২০২০ সালের অক্টোবরে লি কুন-হির মৃত্যুর পর প্রায় ২৬ ট্রিলিয়ন উওন মূল্যের সম্পত্তির বিপরীতে এই বিপুল পরিমাণ কর নির্ধারিত হয়েছিল।

এদিকে দক্ষিণ কোরিয়ার এই রীতির আদলে বাংলাদেশেও ২০২৬-২৭ অর্থবছর থেকে উত্তরাধিকার কর আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে এবং একটি বিশেষ কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

স্যামসাং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত পাঁচ বছরে মোট ছয়টি কিস্তিতে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে। করের পরিমাণ ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার সরকারের সংগৃহীত মোট উত্তরাধিকার করের প্রায় দেড় গুণ। এই বিপুল পরিমাণ সম্পত্তির মধ্যে স্যামসাংয়ের শেয়ার ছাড়াও প্রচুর রিয়েল এস্টেট এবং অমূল্য আর্ট কালেকশন ছিল।

লি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নাগরিক হিসেবে কর প্রদান করা একটি স্বাভাবিক দায়িত্ব। স্যামসাং পরিবার এই পরিশোধের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার পারিবারিক মালিকানাধীন ব্যবসাগুলোর স্বচ্ছতা বৃদ্ধি করতে সহায়তা করছে।

বাংলাদেশেও ২০২৬-২৭ অর্থবছর থেকে উত্তরাধিকার কর আরোপের চিন্তা-ভাবনা চলছে। কমিটির সুপারিশ অনুযায়ী, সম্পত্তির পরিমাণ এবং সম্পর্কের ভিত্তিতে করের হার নির্ধারণ করা হবে। নিকটাত্মীয়দের জন্য ১ কোটি টাকার পর্যন্ত সম্পত্তির ওপর ১ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত কর ধার্য করা হবে এবং দূরবর্তী আত্মীয়দের জন্য এই হার ৩ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত হতে পারে।

এনবিআর সূত্র জানায়, এই কর কার্যকর হলে দেশের আয়কর আদায় প্রায় ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যার আর্থিক মূল্য প্রায় ১৪ থেকে ৪২ হাজার কোটি টাকা হতে পারে। তবে, বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর আরোপ করা স্পর্শকাতর হতে পারে, এবং এর চূড়ান্ত বাস্তবায়ন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সম্মতির ওপর নির্ভর করবে।

বিশ্বের অনেক উন্নত দেশে যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে কঠোর ‘এস্টেট ট্যাক্স’ বা উত্তরাধিকার কর চালু রয়েছে। তবে, বিনিয়োগ আকর্ষণ করতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, হংকং এবং সিঙ্গাপুরে এই কর বিলুপ্ত করে ক্যাপিটাল গেইন ট্যাক্সের ওপর জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই ধরনের কর আরোপ একটি বড় পদক্ষেপ হতে পারে যার ফলে সম্পদের সুষম বণ্টন এবং করনীতির স্বচ্ছতা বৃদ্ধি পেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *