ঢাকার ধামরাইয়ে টিসিবির পণ্য আটা পরিমাপে কম দেওয়ার অপরাধে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ডিলার অনুপস্থিত থাকায় দোকানের কর্মচারী জরিমানার টাকা পরিশোধ করেছেন।
মঙ্গলবার (৫মে) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পৌরশহরের ঢুলিভিটা বউ বাজার এলাকায় টিসিবি’র ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল-মামুন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহম্মেদ রাফি।

টিসিবির পণ্য আটা নিতে আসা ভোক্তরা বলেন, টিসিবির পণ্য নিতে আসলে ডিলার বিভিন্ন ধরণের হয়রানি ও স্বজনপীতি এবং পরিমাপে আটা কম দেয়। পরে বেশি দামে বিক্রি করেন।
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আল-মামুন সাংবাদিকদের জানান, টিসিবির পণ্যর ডিলার মোঃ ফরহাদ হোসেন লিমন এর বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এই সময় দেখা যায় প্রতি ৫কেজি আটায় পরিমাপে কম দেওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।