মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে টিসিবি’র পণ্য পরিমাপে কম দেওয়ার অপরাধে ডিলারকে  ১০হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিনিধি

টিসিবির পণ্য পরিমাপে কম দেওয়ার অপরাধে ঢাকার ধামরাইয়ে টিসিবি’র ডিলার ফরহাদ হোসেন রিমনকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫মে) বিকেলের দিকে ধামরাই উপজেলা পৌর শহরের ঢুলিভিটা বউ বাজার এলাকায় টিসিবি’র  ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল-মামুন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহম্মেদ রাফি।
টিসিবি’র পণ্য নিতে আসা ভোক্তারা সাংবাদিকদের জানান, টিসিবি’র পণ্য নিতে আসলে ডিলার বিভিন্ন ধরণের হয়রানি , স্বজনপীতি এবং পরিমাপে কম দেয়। পরে বেশি দামে বিক্রি করে। স্থানীয় সূত্রে আরও জানা যায় এই ডিলার পয়েন্টে টিসিবি পন্য পরিমানে কম দেওয়ার অভিযোগ দীর্ঘ দিনের। কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। অবশেষে বিষয়টি প্রশাসনের কানে পৌছলে প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত জরিমানা করেন।
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আল-মামুন  সাংবাদিকদের জানান, টিসিবি’র ডিলার মোঃ  ফরহাদ হোসেন রিমন এর বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন। তারা অভিযোগের সত্যতা পেয়েছেন। টিসিবি’র পণ্য পরিমাপে কম দেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত ডিলারকে ১০হাজার টাকা জরিমানা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *