সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

কুলাউড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে টিম জার্নালিস্টসের মতবিনিময়

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আজমল হোসেনের সঙ্গে টিম জার্নালিস্টস কুলাউড়া শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সভায় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় টিম জার্নালিস্টসের প্রতিনিধিরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ও নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন।

সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তারা বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে।

মতবিনিময় সভায় টিম জার্নালিস্টসের উপদেষ্টা মোক্তাদির হোসেনসহ সদস্য শামস উদ্দিন বাবু, কামরুজ্জামান জুয়েল, আব্দুল আজিজ, নাইমুল ইসলাম, মো. আলী শোভন এবং আবরার শাহরিয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *