সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে কৃষিতে প্রাণ ফেরাতে খাল খননের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
ধামরাইয়ে খাল খনন উদ্বোধন করছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব তমিজ উদ্দিন

ঢাকা অদূরে ধামরাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নে ইজিপিপি কর্মসূচির আওতায় কৃষিতে প্রাণ ফেরাতে বাড়ীগাঁও বাসাইল বিল হতে বংশী নদীগামী অভিমুখে ৩কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

বুধবার (৬মে) দুপুরে উপজেলা কুল্লা ইউনিয়নের বাড়ীগাঁও বাসাইল বিল হতে বংশী নদীগামী ৩কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসূচীর চালু করেছিলেন। সেই উদ্যোগে বিগত ১৭বছর পর আবারও এই ধরণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। এরই পাশাপাশি খালে মাছ চাষ ও খালের দুই পাশে বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে। এতে আমাদের পরিবেশের সুরক্ষা হবে।
উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা অফিস আয়োজিত এই প্রকল্পের আওতায় ৩কিলোমিটার দীর্ঘ এবং দুই পাড়সহ ১০ মিটার প্রস্থের খাল খনন করা হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৩লাখ টাকা। এতে ২৬৮জন উপকারভোগী ৪০দিন কাজ করবেন এবং প্রতিদিন তাদের মজুরি নিধারণ করা হয়েছে ৫০০টাকা। আগামী ১৫ই জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিধারণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ,কে এম মোহিতুল ইসলাম।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ,কে এম মোহিতুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, কুল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাশার, কুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাচ আলী, কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক জহুরা খাতুন, কুল্লা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন সুজন, ইউপি সদস্য মোঃ মহিউদ্দিনসহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *