সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

কটিয়াদীতে সৃষ্ট জলাবদ্ধতায় পানি নিষ্কাশনে মাঠে কাজ করছেন পৌর প্রশাসক

বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় টানা কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নিয়েছেন কটিয়াদী পৌরপ্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।

তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করছেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ড্রেন পরিষ্কার, নালা-নর্দমার বাধা অপসারণ এবং জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনে কাজ চলছে। প্রশাসকের সরাসরি তদারকিতে দিনরাত কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে ভোগান্তি বেড়েছে, তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে তারা আশাবাদী। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।

কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা জানান, জনদুর্ভোগ কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *