ইসরায়েল পুনরায় ইরানের ওপর সামরিক অভিযান চালানোর আগ্রহ প্রকাশ করেছে। দেশটির সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকরা মনে করছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে কোনো স্থায়ী সমঝোতা সম্ভব নয় যা কেবল সময়ক্ষেপণ হিসেবে কাজ করছে।
রিপোর্ট অনুযায়ী, ইসরায়েল পারস্য উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে নতুন হামলার পরিকল্পনা করছে। এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা নতুন লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছেন। তালিকায় মূলত ইরানের অপরিশোধিত তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো অগ্রাধিকার পেয়েছে।
আইপিবিসি জানায়, ওয়াশিংটনের কাছে পাঠানো সাম্প্রতিক বার্তায় ইসরায়েল স্পষ্ট করেছে যে তারা যে কোনো সময়ে ইরানের ওপর হামলার সুযোগ খুঁজছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সংঘাত অঞ্চলজুড়ে বিস্তৃত হতে পারে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর