মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

সুন্দরগঞ্জে ৮ কোটি ৬০ লাখ টাকার আশ্রয় কেন্দ্র: কাজ থেমে গেছে, শ্রমিক ও স্থানীয়দের ভোগান্তি

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ কোটি ৬০ লাখ টাকার দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্প এক বছর ধরে স্থগিত রয়েছে। প্রায় ১২ বিঘা জমিতে নির্মাণ হওয়া প্রকল্পে গবাদিপশুর ভবনের জন্য মাত্র ৪০টি কলাম তৈরি করা হয়েছে। এরপর কাজ থেমে গেছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো খোঁজ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানিয়েছেন, প্রকল্পের জন্য জমি ছেড়ে দেওয়ায় তারা আবাদ থেকে বঞ্চিত হয়েছেন, অথচ আশ্রয় কেন্দ্রও হয়নি। এছাড়া ৫-৬ মাস ধরে শ্রমিক হিসেবে কাজ করার পরও বহু জন এখনও পারিশ্রমিক পাননি। বন্যার সময় বানভাসি মানুষদের আশ্রয় নেওয়ার জন্য এই কেন্দ্র গুরুত্বপূর্ণ হলেও দায়িত্বহীনতার কারণে প্রকল্প কার্যত স্থগিত অবস্থায় রয়েছে।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাফিজার রহমান বলেন, কাজটি দ্রুত শেষ করার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। বন্যার সময় যদি মানুষ আশ্রয়ই নিতে না পারে, তাহলে জমি দেওয়ার অর্থ কী?

ঠিকাদারি প্রতিষ্ঠান উষাণ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম জানান, কাজের মেয়াদ শেষ হয়েছে, বর্তমানে সময় বাড়ানোর প্রক্রিয়া চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মশিউর রহমান ও অন্যান্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

স্থানীয়রা দ্রুত প্রকল্প সম্পন্ন এবং শ্রমিকদের পাওনা দেওয়ার দাবিতে কঠোরভাবে অবস্থান নিয়েছেন অন্যথায় ভবিষ্যতে বন্যার সময় সমস্যার মাত্রা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *