সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ছাতকে জমি বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষেআহত ৫০

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংযুক্ত

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে গত দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু প্রায় এক বছর আগে খিদ্রাকাপন গ্রামের সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও জমির দলিল রেজিস্ট্রি করা হয়নি। এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (৭ মে) মুঠোফোনে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আখলুছ মিয়ার লোকজন মোহাম্মদ আলী বংকুর ওপর হামলা চালায়, এবং রাতেই দুই পক্ষের মধ্যে প্রথম দফার সংঘর্ষ ঘটে।

পরিস্থিতি বৃহস্পতিবারের রেশ ধরে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় আবার উত্তপ্ত হয়ে ওঠে। কোনাপাড়া গ্রামের লোকজন খিদ্রাকাপন গ্রামের কয়েকজনের ওপর পাল্টা হামলা চালায়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

কয়েক ঘণ্টা ধরে চলা এই ইট-পাটকেল ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জাউয়াবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের স্থানীয় কৈতক হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করা হচ্ছে।

বর্তমানে পরিস্থিতি আপাতত শান্ত হলেও স্থানীয়রা সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *