সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

লালমনিরহাটে পাটের বদলে পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকরা

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

সোনালী আঁশের ফসল পাট। যা বহুদিন ধরে অর্থকরী ফসল হিসেবে পরিচিত। এক সময় লালমনিরহাটের কৃষকরা পাট চাষে নির্ভরশীল ছিলেন। কিন্তু এখন বাজারে চাহিদা কমে যাওয়ায় এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকেরা পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হলো লালমনিরহাট জেলা।

কৃষকরা এখন পাট চাষ করছেন মূলত শাক হিসেবে ব্যবহারের জন্য। গত কয়েক বছরে লালমনিরহাট জেলার বিভিন্ন হাট-বাজারে পাট শাকের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অনেকেই পাট শাক চাষে ঝুঁকছেন। ফলে পাটের উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, যা শুধু কৃষক নয়, সরকারের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

জেলার ৫টি উপজেলা লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন এলাকায় এবার দেশি, তোষা সহ বিভিন্ন জাতের পাট চাষ হয়েছে। বিশেষ করে নিচু এলাকার জমিতে পাটের আবাদ বেশি হয়। তবে সরেজমিনে দেখা গেছে, কৃষকরা এখনো পাটের চেয়ে পাট শাককে বেশি গুরুত্ব দিচ্ছেন।

লালমনিরহাট সদর উপজেলার শিবেরকুটি গ্রামের রেজাউল করিম জানান, ১ বিঘা জমিতে পাট উৎপাদনে খরচ হয় ৭-৮ হাজার টাকা। ভালো ফলন হলেও পাটের বাজারদর কম হওয়ায় লাভের বদলে পুঁজি হারানোর ঝুঁকি থাকে।

অন্যদিকে সমপরিমাণ জমিতে পাট শাক চাষ করলে ৪০ দিনের মধ্যে আয় হয় ১৫-২০ হাজার টাকা। তাই এখন কৃষকরা পাট শাক চাষে আগ্রহী হয়ে উঠছেন।

ফুলগাছ গ্রামের কৃষক হয়রত আলী বলেন, বাজারে পাটের চাহিদা নেই তাই আমরা পাট চাষ করি না। কিন্তু পাট শাকের চাহিদা বেশি এবং দ্রুত বিক্রি সম্ভব। তাই আমরা পাট শাক চাষ করি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, নদী-নালা ও খাল-বিল শুকিয়ে যাওয়ায় পাট চাষের ঝুঁকি অনেক বেড়ে গেছে। তবুও জেলার কিছু অংশে দেশি ও তোষা পাটের আবাদ এখনও হচ্ছে।

উল্লেখ্য, পাট শাকের পাশাপাশি লাল শাক, পুই শাক ও কলমী শাক চাষেও ঝুঁকছেন লালমনিরহাটের কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *