মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

তিনটি মেগা প্রকল্পে চার লেনে রূপান্তর: উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার নতুন অধ্যায়

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বগুড়া ও আশেপাশের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য তিনটি মহাসড়ক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বগুড়া-নওগাঁ-জয়পুরহাট রুটের এই তিনটি সড়ক চার লেনে উন্নীত করা হবে। এসব বড় ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং হিলি স্থলবন্দর কেন্দ্রিক আমদানি-রফতানি কার্যক্রমে নতুন গতি ও প্রাণ ফিরে আসবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এই তিন প্রকল্পের দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার (৭ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে একটি আধা সরকারি চিঠি (ডিও লেটার) পাঠিয়েছেন।

প্রস্তাবিত তিনটি বড় প্রকল্প হলো- বগুড়া শিবগঞ্জের মোকামতলা-দিনাজপুরের হিলি চার লেন; বগুড়ার মোকামতলা থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক সড়কটিকে মহাসড়কে রূপান্তর ও চার লেনে উন্নীতকরণ।

বগুড়া-জয়পুরহাট সংযোগ, বগুড়া শহরের বারপুর এলাকা থেকে নামুজা ও ক্ষেতলাল হয়ে জয়পুরহাট পর্যন্ত সড়কটিকে চার লেনে প্রশস্ত করা। এ ছাড়া বগুড়া-নওগাঁ মহাসড়ক ও বিমানবন্দর সংযোগ, বগুড়া শহরের চারমাথা থেকে নওগাঁ পর্যন্ত মহাসড়কটিকে চার লেনে উন্নীতকরণ। এর সঙ্গে প্রস্তাবিত বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটির কার্যক্রমের সুবিধার্থে যুক্ত থাকবে বিশেষ সংযোগ সড়ক ও সার্ভিস লেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, উত্তরাঞ্চল দেশের প্রধান কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা। এই সড়কগুলো আধুনিকায়ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং শিল্প-বাণিজ্যে নতুন বিনিয়োগ আসবে। বিশেষ করে হিলি স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আরও গতিশীল হবে।

সংশ্লিষ্টদের ধারণা, প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে একটি শক্তিশালী অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই সড়ক নেটওয়ার্ক তার প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। প্রকল্পগুলো অনুমোদিত হলে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে অভ্যন্তরীণ যাতায়াত সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *