মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে রাইস মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ লুটকৃত চাল ও ব্যবহৃত ট্রাক উদ্ধার

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইসমিলে নৈশপ্রহরী ও কর্মচারীদের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মী করে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং একই সাথে লুন্ঠিত চালের (আংশিক) ৪৬২ বস্তা চাল ও ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়েছে। ধামরাই থানা পুলিশের অভিযানে এই গ্রেপ্তার ও উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ফ্রেরুয়ারী) ধামরাই ও গাজীপুর বোর্ড বাজার এলাকায় আভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে রবিবার (২৬ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলে ডাকাতির এ ঘটনা ঘটে। আজ শনিবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরাফাতুল ইসলাম  হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো, জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুপাড়া গ্রামের বিল্লাল হোসেনর ছেলে শাহজাল, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পুড়াভিটা গ্রামের ফজল মিয়ার ছেলে ফারুক মিয়া, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পুড়াভিটা গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বালিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আলমগীর হোসেন।

পুলিশ জানায়, রবিবার (২৬জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল বিসমিল্লাহ অটো রাইসমিলে নৈশপ্রহরী ও কর্মচারীদের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে ৬৩৩ বস্তা চাউল লুট করে নিয়ে যায়। মিল মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহীত একটি ট্রাক উদ্ধার করে। এর পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দিনে ধামরাইসহ গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলার গলাচিপা থানার বুধবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চৌকিদার ষ্টোর নামের দোকান ও বজলুর রহমার এর টিনের ঘর থেকে ৪৬২ বস্তা লুট হওয়া চাল উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে আসে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা খান বলেন, বিসমিল্লাহ অটো রাইসমিলে ডাকাতির ঘটনায় একটি অভিযোগ পেয়ে এসআই কাউসার সুলতান তার সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে ডাকাতি কাজে একটি ট্রাক উদ্ধার করে। অত:পর ৪ ডাকাতকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে ৪৬২বস্তা চাল উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস (ঢাকা জেলা উত্তর) মোঃ আরাফাতুল ইসলাম জানান, ধামরাইয়ে ডাকাতির ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম কাজ করতে শুরু করে। ধামরাই থেকে বের হওয়ার সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। প্রথমে ট্রাক জব্দ করা হয় এরপর ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরপর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা থানার বুধবাড়িয়া এলাকা থেকে ৪৬২বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের দশ দিনের রিমান্ড চেয়ে আজ শনিবার বেলা ১২টির দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *