রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

ধামরাইয়ে কয়েলের আগুনে পুড়ে মারা গেল কোরবানির দুটি ষাঁড়

নিজস্ব প্রতিনিধি
ধামরাইয়ে আগুনে পুড়ে মৃত ষাঁড় গরু

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে গোয়ালঘরে আগুন লেগে কোরবানির ঈদ উপলক্ষে পালন করা দুটি পূর্ণবয়স্ক ষাঁড় গরু পুড়ে মারা গেছে। তবে একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার (৯ মে) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার নান্নার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নান্নার গ্রামের বাসিন্দা রশিদ আলীর গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অসাবধানতাবশত আগুনের সৃষ্টি হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গোয়ালঘরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, গোয়ালঘরে রান্নার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ শুকনা জ্বালানি সংরক্ষণ করা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। এতে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত দুটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। তবে একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, এ ঘটনায় আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা সম্পদের মূল্য প্রায় দুই লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *