বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে পূর্বাঞ্চল প্রস্তুত করছে ৯০টি ইঞ্জিন

মো. আরিফুর রহমান আফজালী, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ৯০টি ইঞ্জিন প্রস্তুত করা হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের দুই বিভাগে লোকোমোটিভ (ইঞ্জিন) কারখানায় এসব ইঞ্জিন মেরামত করা হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বর্তমানে রেলের বহরে মোট ইঞ্জিন রয়েছে ২৯৭টি। এর মধ্যে মিটারগেজ ইঞ্জিন ১৬৭টি ও ব্রডগেজ ইঞ্জিন ১৩০টি। রেলট্র্যাকে যুক্ত হওয়ার পর একটি ইঞ্জিনের অর্থনৈতিক আয়ুস্কাল ধরা হয় ২০ বছর। ইতোমধ্যে ৫১ শতাংশ ইঞ্জিনের অর্থনৈতিক আয়ুস্কাল পেরিয়ে গেছে। অর্থনৈতিক আয়ুস্কাল আছে এমন ইঞ্জিনের সংখ্যা ১৪৭টি। বাকি ১৫০টি ইঞ্জিনের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী ৫০টি ও ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছে ১৬টি। অবশিষ্ট ৮৪টি ইঞ্জিনের বয়স ৪০ বছর পেরিয়ে গেছে।

সূত্রমতে, রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ১০০টি লোকোমোটিভ (ইঞ্জিন) প্রয়োজন। তবে, পাওয়া যায় ৭৮ থেকে ৮০টি। ঈদের সময়ে মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে ঘাটতি পুরণে ওইদিক থেকে কিছু ইঞ্জিন যোগান দেওয়া হয়।

সূত্র আরও জানায়, রেলওয়ের ডিজেল শপে দক্ষ লোকবল সংকট দীর্ঘদিনের। দক্ষ লোকবল না থাকায় নতুন লোকবল দিয়ে ইঞ্জিন মেরামতের কাজ চলছে। ইঞ্জিন মেরামতে যে মানের যন্ত্রাংশের প্রয়োজন হয় সেই মানের যন্ত্রাংশেরও অভাব রয়েছে।

এবারের ঈদযাত্রায় পূর্বাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ৯০ থেকে ৯৫টির মতো লোকোমোটিভ (ইঞ্জিন) প্রয়োজন হবে জানিয়ে পূর্বাঞ্চলের চিফ পাওয়ার কন্ট্রোলার প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, গত ঈদুল ফিতরে ৮৮টি ইঞ্জিন পেয়েছিলাম।

ঈদুল আজহায় ৯০ থেকে ৯৫টির মতো টার্গেট করেছি। এর মধ্যে যতটা পাওয়া যায়। আমাদেরকে দুই বিভাগ থেকে (পাহাড়তলী ও ঢাকা বিভাগে) ইঞ্জিনের চাহিদা দেওয়া হয়। ঈদে কতটি ট্রেন চলবে দুই বিভাগ থেকে চাহিদা পাওয়ার পর আমরা বরাদ্দ দিয়ে থাকি। পাহাড়তলী কারখানা এবং ঢাকা কারখানায় ইঞ্জিনগুলো মেরামত করে প্রস্তুত করা হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী বিভাগীয় চিফ পাওয়ার কন্ট্রোলার প্রকৌশলী রাজেন্দ্র প্রসাদ ভৌমিক বলেন, ঈদুল আজহায় নির্বিঘ্নে যাত্রী পরিবহনের জন্য আমাদের দুই বিভাগে ৯০টি ইঞ্জিন মেরামত করা হচ্ছে।

আমরা পাহাড়তলী ডিজেল শপে ৫৫টি ইঞ্জিন মেরামত করছি। ঢাকা বিভাগে ৩৫টি ইঞ্জিন মেরামত করা হচ্ছে। এর মধ্যে ৪৬টির মেরামতের কাজ শেষ হয়েছে। এখানে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮টি ইঞ্জিন মেরামত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *