মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়’ ফারিয়া ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

আমিনুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি পরিচালিত দালালবিরোধী অভিযানে বিভিন্ন ওষুধ কোম্পানির একাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটক ও হয়রানির প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদের সামনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনএসআই ও পুলিশের যৌথ দালালবিরোধী অভিযানে প্রায় ৬০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভও ছিলেন। এ ঘটনায় সারাদেশের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিত করা এবং ফার্মাসিউটিক্যাল খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের দালাল আখ্যা দিয়ে হয়রানি না করে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, হাফিজুর রহমান, আশরাফুল ইসলাম ও নাজমুল হোসেন।

মানববন্ধনে ‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি’সহ বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা ফারিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *