মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ সম্বোধন ও অবমাননার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি:

পেশাগত মর্যাদা, সম্মানজনক আচরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), মঠবাড়িয়া উপজেলা শাখা।
সোমবার সকাল ১০টায় মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। মানববন্ধনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রিপ্রেজেন্টেটিভকে আটকের ঘটনার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে প্রশাসন ও কিছু সাংবাদিকের কুরুচিপূর্ণ এবং হেয়প্রতিপন্নমূলক মন্তব্যের নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ফারিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে অপমান ও অসম্মান করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তারা বলেন, একটি পেশাজীবী গোষ্ঠীকে অবমাননাকর ভাষায় সম্বোধন করা শুধু ব্যক্তিগত মর্যাদাহানিই নয়, বরং সামগ্রিক কর্মপরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা ফারিয়ার সভাপতি মাসুদ ফরাজী, সাধারণ সম্পাদক সজিবসহ সংগঠনের সকল সদস্য ও সহকর্মীরা। তারা পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “অধিকার আদায়ে আমরা সবাই একসাথে”—এই প্রত্যয়কে ধারণ করেই তাদের আন্দোলন চলবে। তারা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সম্মানজনক আচরণ, অশালীন শব্দ পরিহার এবং বিধি মোতাবেক সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে পেশাজীবীদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *