মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

কেরানীগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

 ভুয়া পুলিশ পরিচয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে লিটন খান প্রিন্স নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন। আটক লিটন খান প্রিন্স দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ভাওয়ারভিটি এলাকার বাসিন্দা এবং তিনি আজিজুল খানের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল্লাহপুর স্ট্যান্ডে চাঁদাবাজির সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র, ‘ইমরান’ নামসংবলিত একটি ভুয়া নেমপ্লেট, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার জাল র‍্যাঙ্কব্যাজ এবং নগদ ৪ হাজার ৫৬৪ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *